রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মাদক, ডাকাতি ও চুরি-ছিনতাই দমনে পুলিশের কঠোর অভিযান

কুমিল্লার দাউদকান্দিতে মাদক, অস্ত্র, ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে দুই মাসে ২৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।গত ৫ জুলাই দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ যোগদানের পর থেকে এসব অভিযান পরিচালনা করা হয়। চলতি বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্ত মহাসড়কসহ থানা এলাকার বিভিন্ন স্থানে টহল ও অভিযান জোরদার করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ১ লাখ ২৪ হাজার ৯৬৬ পিস ইয়াবা, ৭২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৫৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল সিরাপ, ১ হাজার ২০১ বোতল স্কাফ সিরাপ এবং ৬ বোতল বোটকা মদ উদ্ধার করা হয়েছে।এ ছাড়া ২টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।গ্রেফতার ২৮৬ জনের মধ্যে মাদক মামলায় ৫৮ জন, গ্রেফতারি পরোয়ানায় ৯৪ জন, ডাকাতির সঙ্গে জড়িত ৫৬ জন এবং চুরি-ছিনতাইয়ের অভিযোগে ২৮ জন রয়েছেন।পুলিশের অব্যাহত অভিযানে দাউদকান্দি থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় নাগরিক সমাজ।দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “কুমিল্লা জেলার মধ্যে দাউদকান্দি একটি গুরুত্বপূর্ণ স্থান। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক ও অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত টহল জোরদার করা হচ্ছে।”তিনি আরও বলেন, মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও চুরিসহ অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মাদক, ডাকাতি ও চুরি-ছিনতাই দমনে পুলিশের কঠোর অভিযান