বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটি এলাকা থেকে মোসা: তাসফিয়া খাতুন (১৫-১৬) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছেন। গত ২৯ আগস্ট বিকেল থেকে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বেগ ও দুশ্চিন্তায় রয়েছেন।পরিবার সূত্রে জানা গেছে, ২৯ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে তাসফিয়া নামোশংকরবাটি এলাকার তাঁর বড় বোনের বাসা থেকে বের হন। এরপর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।স্বজনরা সম্ভাব্য আত্মীয়স্বজনের বাসাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে পরিবারের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।নিখোঁজ কিশোরীর পরিচয়:নাম: মোসা: তাসফিয়া খাতুনবয়স: ১৫-১৬ বছরনিখোঁজের স্থান: নামোশংকরবাটি, নতুনহাট, সিরাজ মন্ডল পাড়ার কলাবোনা, চাঁপাইনবাবগঞ্জ সদরনিখোঁজের তারিখ ও সময়: ২৯ আগস্ট, বিকেল ৫টা ৩০ মিনিটপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি তাসফিয়া খাতুনের সন্ধান পেয়ে থাকলে বা কোথাও দেখে থাকলে দ্রুত স্বজনদের জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।যোগাযোগ: ০১৭৮৬৪৬৬৮৫৩

চাঁপাইনবাবগঞ্জে কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার