বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

৪৫০ কোটির ‘কিং’! শাহরুখের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা আসছে

দীর্ঘ বিরতির পর ‘কিং’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। তিন বছর পর নতুন এই অ্যাকশন থ্রিলারে প্রথমবারের মতো তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান, যা ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।জানা গেছে, সিনেমাটির শুটিং চলবে প্রায় ১৫০ দিন। দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ শেষে চলতি বছরের আগস্টে শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে গৌরী খান প্রযোজিত এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এর নির্মাণ বাজেট ধরা হয়েছে ৪৫০ কোটি রুপি। ফলে এটি শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর একটি। এর আগে ‘জাওয়ান’-এর বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি এবং ‘পাঠান’ নির্মিত হয়েছিল ৩৫০ কোটি রুপি ব্যয়ে।নির্মাতাদের দাবি, ‘কিং’-এর অ্যাকশন দৃশ্যগুলো আন্তর্জাতিক স্টান্ট টিমের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এবং বলিউডে এর আগে এমন ভিজ্যুয়াল অ্যাকশন খুব কমই দেখা গেছে।সিনেমাটির নাম নিয়েও রয়েছে ভিন্ন গল্প। একসময় প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা একই নামে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন। পরে সেই নামের স্বত্ব রেড চিলিজ এন্টারটেইনমেন্ট অধিগ্রহণ করে।পারিবারিক আবহের এই অ্যাকশন থ্রিলারে শাহরুখ ও সুহানার পাশাপাশি অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর এবং জ্যাকি শ্রফ। সবকিছু ঠিক থাকলে বহুল প্রতীক্ষিত ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে।

৪৫০ কোটির ‘কিং’! শাহরুখের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা আসছে