রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে দোকানে গিয়ে দুই বোনের ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সাত ও নয় বছর বয়সী দুই শিশুর ওপর ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত জসিম মুন্সী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশু দুটির বাবা থানায় মামলা করেছেন।শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জসিম মুন্সী ওই গ্রামের জামাল মুন্সীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক এবং পাশাপাশি একটি মুদি দোকান পরিচালনা করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই শিশু আপন বোন। দুপুরে তারা জসিম মুন্সীর দোকানে পাউরুটি কিনতে যায়। অভিযোগ রয়েছে, দোকানে পাউরুটি নেই বলে জানিয়ে জসিম তাদের পাশের একটি বাড়িতে নিয়ে যান।পরে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে তাদের ওপর যৌন নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা অভিযুক্তকে আটক করার চেষ্টা করলে তিনি পালিয়ে যান।ঘটনার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইন অনুযায়ী কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।এ ঘটনায় শিশু দুটির বাবা সুলতান মিনা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কাশিয়ানী থানায় মামলা করেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

গোপালগঞ্জে দোকানে গিয়ে দুই বোনের ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক