মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

শুটিং সেটে দুর্ঘটনা, হাঁটুতে চোট পেয়ে হাসপাতালে কার্তিক আরিয়ান

নতুন সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় হাঁটুতে গুরুতর চোট পান তিনি।ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা।জানা গেছে, সিনেমার শেষ দুই দিনের শুটিংয়ের জন্য বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যের পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। এসব দৃশ্যের জন্য বিশেষ প্রশিক্ষণও নিচ্ছিলেন কার্তিক।তবে শুটিং চলাকালে হঠাৎ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এতে তার হাঁটুতে গুরুতর আঘাত লাগে।প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, কার্তিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা তার হাঁটুতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। অস্ত্রোপচারের পর কিছুদিন বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে। কার্তিক আরিয়ানের ভক্তরা তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন।

শুটিং সেটে দুর্ঘটনা, হাঁটুতে চোট পেয়ে হাসপাতালে কার্তিক আরিয়ান