সাইফের ৫৫তম জন্মদিন, কোথায় গেলেন কারিনা-সাইফ?
বলিউড অভিনেতা সাইফ আলী খানের ৫৫তম জন্মদিন উদযাপন করতে পরিবার নিয়ে ছুটিতে রয়েছেন তিনি। স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান ও দুই ছেলে তৈমুর আলী খান এবং জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে বিশেষ সময় কাটাচ্ছেন এই অভিনেতা।তবে কোথায় ছুটি কাটাচ্ছেন সাইফ-কারিনা, সেই তথ্য এখনো গোপন রাখা হয়েছে। ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ার জানিয়েছে, জন্মদিন উপলক্ষে পরিবারের সঙ্গে নিরিবিলি সময় উপভোগ করছেন সাইফ আলী খান।কারিনা কাপুর খান নিয়মিত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন। ছুটি কাটানো, ঘোরাঘুরি ও পারিবারিক সময়ের কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
তবে এবারের ভ্রমণের গন্তব্য প্রকাশ না করেই পরিবারের সঙ্গে আনন্দঘন সময় পার করছেন বলিউডের এই তারকা দম্পতি।