‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা অমি আবার কথা বলতে পারছেন
জনপ্রিয় নির্মাতা ও ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত কাজল আরেফিন অমি শারীরিক অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। গুরুতর অসুস্থতার কারণে এক পর্যায়ে তিনি কথা বলার সক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন। তবে বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অমি নিজেই তার শারীরিক অবস্থার আপডেট জানান। সেখানে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, এখন তিনি কথা বলতে পারছেন, তবে এখনও জোরে কথা বলা সম্ভব নয়। পুরোপুরি সুস্থ হতে আরও প্রায় এক মাস সময় লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কম কথা বলে ধীরে ধীরে আবারও কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। একই সঙ্গে ভক্তদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অসুস্থতার সময়টি তার জন্য অত্যন্ত কঠিন ছিল বলেও উল্লেখ করেন অমি, বিশেষ করে নিজের সন্তানের সঙ্গে কথা বলতে না পারাটা ছিল সবচেয়ে কষ্টকর অভিজ্ঞতা। তবে এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় পরিবার ও ভক্তদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।