মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

সাংবাদিক কাজল শেখের পিতা করম আলী শেখ আর চিরনিদ্রায়

গাজীপুরের কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ শেখ কাজলের পিতা করম আলী শেখ (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল বিকেল ৩টায় বড় ছেলের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রোববার রাত ৯টায় জামালপুর বাজার সংলগ্ন হাবুর ধানের খলায়। পরে সোমবার সকাল ৯টায় কলাপাটুয়া মোল্লাপাড়া জামে মসজিদ কমপ্লেক্সে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাজার আগে মরহুমকে স্মরণ করে বক্তব্য দেন জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক মাস্টার ও ইউপি সদস্য আনোয়ার হোসেন। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে আব্দুর রহিম মাস্টার।মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক কাজল শেখের পিতার মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন, প্রেস ক্লাব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সাংবাদিক কাজল শেখের পিতা করম আলী শেখ আর চিরনিদ্রায়