হাবিপ্রবি IEEE কম্পিউটার সোসাইটির নেতৃত্বে রুবাই-আকিহিতো
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) IEEE কম্পিউটার সোসাইটি HSTU স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে রুবাই খান এবং সম্পাদক হিসেবে আকিহিতো চাকমা দায়িত্ব পেয়েছেন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের ভার্চুয়াল কনফারেন্স রুমে ‘নেতৃত্ব হস্তান্তর, সম্মাননা ও পেশাগত উন্নয়ন অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়।নতুন নেতৃত্বে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন সহযোগী অধ্যাপক ড. তানজিনা সুলতানা। অনুষ্ঠানে বিদায়ী নেতৃত্বকে সম্মাননা দেওয়া হয় এবং নতুন নেতৃত্বকে সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার জন্য শুভকামনা জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন। মূল বক্তা ছিলেন ডুয়েটের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ ও অধ্যাপক ড. আশীষ কুমার মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ড. তানজিনা সুলতানা।সেরা স্বেচ্ছাসেবক হিসেবে রুবাই খান ও রাইসা ইসলাম ফারিহাকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘আইইইই ও আইইইই কম্পিউটার সোসাইটির মাধ্যমে পেশাগত উন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন, গবেষণা এবং ক্যারিয়ার উন্নয়নের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা করা হয়।