বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

কুড়িগ্রামের কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের কচাকাটায় অভিযান চালিয়ে ৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে কচাকাটা থানার দুর্গম চর নারায়ণপুর ইউনিয়নের বালাহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কচাকাটা থানা পুলিশের একটি দল বালাহাট এলাকায় অভিযান চালায়। এ সময় সুমন মিয়াকে ৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ আরও জানায়, গ্রেফতার সুমন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কচাকাটা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

কুড়িগ্রামের কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার