সোমবার, ২০ জুলাই ২০২৬
চেকপোস্ট

বিএইউএসটির সামার-২০২৬ ব্যাচকে বরণ, সৈয়দপুরে ওরিয়েন্টেশন আয়োজন

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি)-এর সামার-২০২৬ (২৩তম ব্যাচ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৬০০ নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে একাডেমিক উৎকর্ষ অর্জন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ, গবেষণা, উদ্ভাবন এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.)। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, বিভিন্ন নীতিমালা এবং শিক্ষার্থী সহায়তা সেবাসমূহ সম্পর্কে নবীন শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন।এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা।ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি, ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ে আত্মবিশ্বাসের সঙ্গে পথচলার অনুপ্রেরণা জুগিয়েছে।

বিএইউএসটির সামার-২০২৬ ব্যাচকে বরণ, সৈয়দপুরে ওরিয়েন্টেশন আয়োজন