বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

এসএসসি ফলে হতাশা, পাঠদানে যত্ন বাড়ানোর আহ্বান প্রধান শিক্ষকের

কুড়িগ্রাম পৌর শহরের এম এ ছাত্তার আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। আগামীতে ভালো ফলাফল অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন ফারুক।বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিদ্যালয়ে পাঠদানের মান উন্নয়ন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং এসএসসি ফলাফল উন্নয়নের বিষয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।সভায় স্থানীয়রা বলেন, আগামী এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগ দিয়ে পড়াশোনা এবং অভিভাবকদের নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন তারা।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য ২২ জন শিক্ষার্থীর মধ্যে পরবর্তীতে মাত্র একজন পাস করেন। চলতি বছর ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৭ জন। এ ফলাফল নিয়ে বিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।মতবিনিময় সভায় প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন ফারুক বলেন, শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষক-শিক্ষিকাদের আরও মনোযোগী ও যত্নশীল হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বিদ্যালয়ের শিক্ষার মান ও ফলাফল উন্নত করা সম্ভব। সভায় প্রাক্তন শিক্ষার্থী মো. রনি আহমেদ, ইমরান হোসেন, মিঠু সরকার, আরমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসএসসি ফলে হতাশা, পাঠদানে যত্ন বাড়ানোর আহ্বান প্রধান শিক্ষকের