সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের বৈঠক, বাড়ছে সহযোগিতা

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।বৈঠকে বিশেষ গুরুত্ব পায় সাইবার অপরাধ দমন, সাইবার স্ক্যাম প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি।পুলিশ সদর দপ্তর জানায়, এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাইলে পামারট্রি (Riley Palmertree)। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।সাইবার নিরাপত্তায় বাড়বে সহযোগিতাবৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, এফবিআইয়ের সঙ্গে বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।তিনি উল্লেখ করেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সঙ্গে বিদ্যমান সহযোগিতা আরও কার্যকর করা যেতে পারে।বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অনলাইন প্রতারণা এবং সাইবার অপরাধ মোকাবিলায় এফবিআইয়ের কারিগরি ও পেশাগত সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের বৈঠক, বাড়ছে সহযোগিতা