মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, বিজ্ঞপ্তি কেন্দ্রীয় ব্যাংকের

প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশের ৩০টি ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস, কিউআরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ (Q-Cash) নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়। এর ফলে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি-সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হয়েছে।এতে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন। গ্রাহকদের স্বার্থ ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।দ্রুত সেবা চালুর নির্দেশবাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইতোমধ্যে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। একই সঙ্গে সুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা দ্রুত পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে।সব ব্যাংকের সেবা বন্ধ নয়কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সংযুক্ত বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্বাভাবিক লেনদেন চালু রয়েছে।এ ছাড়া বাংলাদেশ ব্যাংক পরিচালিত অন্যান্য প্ল্যাটফর্ম যেমন BACPS, BEFTN ও RTGS সহ দেশের অন্যান্য পরিশোধ ব্যবস্থার কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।বিকল্প পেমেন্ট ব্যবহারের পরামর্শ সাময়িক এই পরিস্থিতিতে গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাংকের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজন হলে বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের জন্যও গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।

৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, বিজ্ঞপ্তি কেন্দ্রীয় ব্যাংকের