বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে দেশের ৩০টি ব্যাংক। এ কারণে নির্দিষ্ট সময়ের জন্য এসব ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস, কিউআরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কিছু কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকবে। ফলে এ সময়ে গ্রাহকদের বিকল্প মাধ্যমে লেনদেন করতে হতে পারে।মধুমতি ব্যাংক জানিয়েছে, এ সময়ে তাদের ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড, এটিএম, আইবিএফটি এবং কিউআর লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে ব্যাংকটির ডেবিট কার্ডের কিছু লেনদেন স্বাভাবিক থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এ ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং মানি অ্যাপের মাধ্যমে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ে ফান্ড ট্রান্সফার চালু থাকবে। কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত নয় এমন ব্যাংকগুলোর ফান্ড ট্রান্সফারও স্বাভাবিক থাকবে।যেসব ব্যাংকে সেবা বন্ধ থাকবে১. বাংলাদেশ কমার্স ব্যাংক ২. বাংলাদেশ কৃষি ব্যাংক ৩. অগ্রণী ব্যাংক ৪. ব্যাংক এশিয়া ৫. বেসিক ব্যাংক ৬. সোশ্যাল ইসলামী ব্যাংক ৭. ব্যাংক আলফালাহ বাংলাদেশ ৮. কমিউনিটি ব্যাংক ৯. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১০. আইসিবি ইসলামী ব্যাংক ১১. আইএফআইসি ব্যাংক ১২. যমুনা ব্যাংক ১৩. জনতা ব্যাংক ১৪. মেঘনা ব্যাংক ১৫. মার্কেন্টাইল ব্যাংক ১৬. মিডল্যান্ড ব্যাংক ১৭. মধুমতি ব্যাংক ১৮. ন্যাশনাল ব্যাংক ১৯. এনসিসি ব্যাংক ২০. এনআরবি কমার্শিয়াল ব্যাংক ২১. এনআরবি গ্লোবাল ব্যাংক ২২. রূপালী ব্যাংক ২৩. শাহজালাল ইসলামী ব্যাংক ২৪. সীমান্ত ব্যাংক ২৫. সোনালী ব্যাংক ২৬. সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ২৭. ট্রাস্ট ব্যাংক ২৮. ইউনিয়ন ব্যাংক ২৯. উত্তরা ব্যাংক ৩০. উরি ব্যাংক বাংলাদেশব্যাংকাররা বলছেন, ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ায় ব্যাংকগুলোর প্রযুক্তিগত অবকাঠামোর সক্ষমতা ও নিরাপত্তা জোরদার করা জরুরি হয়ে উঠেছে। এ কারণে কোর ব্যাংকিং সিস্টেম, কার্ড নেটওয়ার্ক ও ডিজিটাল প্ল্যাটফর্মের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন এখন ব্যাংকিং কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।তবে একসঙ্গে ৩০টি ব্যাংকের সেবা সাময়িক বন্ধ থাকায় বিপুলসংখ্যক গ্রাহককে ভোগান্তিতে পড়তে হতে পারে।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এ কারণে ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।তিনি বলেন, গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তের বিষয়ে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংককে অবহিত করেনি। ব্যাংকগুলো নিজেদের পক্ষ থেকে একযোগে সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় গভর্নর মোস্তাকুর রহমান ক্ষুব্ধ হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিষয়টিকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে নেওয়ার ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ও গর্হিত আচরণ হিসেবে দেখা হচ্ছে বলে জানান মুখপাত্র।

৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, ভোগান্তিতে গ্রাহক