মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমন্বয় ও পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত কমিটির সদস্য-সচিব সরকার মোহাম্মদ রায়হান।সভায় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।সভায় ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ, ঠিকাদারি লাইসেন্স নবায়ন, পাঁচুর মোড়ে মার্কেট নির্মাণ, উন্নয়ন কার্যক্রম এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বাড়িয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত