সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

সাতক্ষীরায় উত্তরণের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় বেসরকারি সংস্থা উত্তরণের উদ্যোগে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা এল্লারচর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে উত্তরণের সিবিও (CBO) কমিটি ও এসআরডব্লিউএসপি প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় আয়োজিত সভায় ৫০ জন ভ্যান ড্রাইভার ও ১২ জন সিবিও সদস্য অংশ নেন। সভায় বুধহাটা সিবিও সভাপতি ও সাতক্ষীরা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণ প্রকল্প সমন্বয়কারী মো. আবু হাসনাত, ফিংড়ী সিবিওর সাধারণ সম্পাদক মাহফুজ সরদারসহ প্রকল্পের কর্মকর্তারা। এছাড়া সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলার উপকারভোগী সিবিও কমিটির সদস্যরাও সভায় অংশ নেন।সভায় বক্তারা বলেন, বিশুদ্ধ ও নিরাপদ পানি মানুষের সুস্থ জীবনের অন্যতম প্রধান উপাদান। নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, জনস্বাস্থ্য রক্ষায় নিরাপদ পানির ব্যবহার ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাতক্ষীরায় উত্তরণের আয়োজনে  নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত