জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল ৭টায়
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।মঙ্গলবার (২৬ মে) জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) আবদুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।এছাড়া মুসল্লিদের ওজুসহ নামাজের পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজন হলে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।