সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

ভারতে ভোটার তালিকা থেকে মুসলিমদের নাম বাদ! উদ্বেগ জানাল ছাত্রশিবির

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিপুলসংখ্যক নাম বাদ পড়া এবং এর ফলে মুসলিম সম্প্রদায়ের বৈধ ভোটারদের ভোটাধিকার ও নাগরিকত্বের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।সোমবার (১৬ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান।বিবৃতিতে নেতারা বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতে দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া ব্যক্তিদের মধ্যে মুসলিমদের সংখ্যা উল্লেখযোগ্য। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিশেষ যাচাই-বাছাইয়ের আওতায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম বাদ পড়েছে, যাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ মুসলিম বলে দাবি করা হয়েছে।তাদের অভিযোগ, বৈধ পরিচয়পত্র ও পারিবারিক নথি থাকা সত্ত্বেও অনেক বাংলাভাষী মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে আটক এবং বাংলাদেশে পুশ-ইন করার অভিযোগও উঠেছে। শিবির নেতাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার নীতির পরিপন্থি।ভারতের সংবিধান ও নির্বাচনি আইন নিয়ে প্রশ্নবিবৃতিতে ভারতের প্রচলিত নির্বাচনি ও সাংবিধানিক আইনের বিষয়টি তুলে ধরেন শিবির নেতারা।তারা বলেন, ভারতের গণপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ২১(৩) ধারা অনুযায়ী নির্বাচন কমিশন বিশেষভাবে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিতে পারে। তবে একই আইনের ২২ নম্বর ধারা এবং ভোটার নিবন্ধন বিধিমালা, ১৯৬০-এর ২১এ বিধি অনুযায়ী, কোনো ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আগে যথাযথ তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের যুক্তিসংগত সুযোগ দেওয়া প্রয়োজন।তাদের বক্তব্য, ভারতের সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা এবং ১৫ নম্বর অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। তাই ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিকের ভোটাধিকার খর্ব করা সাংবিধানিক নীতির পরিপন্থি।সিএএ-এনআরসি নিয়েও উদ্বেগবিবৃতিতে শিবির নেতারা দাবি করেন, ভারতে মুসলিমদের নাগরিক ও মৌলিক অধিকার সংকুচিত করার ঘটনা বিচ্ছিন্ন নয়। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে দীর্ঘদিনের বিতর্কও এ উদ্বেগের অংশ।তাদের অভিযোগ, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, তিন তালাক আইন, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাস্তবায়নের উদ্যোগ এবং ওয়াকফ সম্পত্তি সংশোধনী আইনসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।এ ছাড়া বিভিন্ন রাজ্যে গরু জবাই ও গো-মাংসের ওপর নিষেধাজ্ঞা, মসজিদ ভেঙে ফেলা এবং বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও বিবৃতিতে উল্লেখ করা হয়।শিবির নেতাদের দাবি, বর্তমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এসব বৈষম্যের ধারাবাহিকতার অংশ।ভারত সরকারের প্রতি তিন দফা দাবিবিবৃতিতে নেতারা বলেন, নাগরিকদের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা কিংবা নাগরিকত্বের প্রশ্নে হয়রানি করা গ্রহণযোগ্য নয়।এ অবস্থায় ভারত সরকারের প্রতি তারা তিনটি দাবি জানিয়েছেন1. বৈষম্যমূলকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া বন্ধ করতে হবে।2. প্রকৃত ও বৈধ ভোটারদের নাম পুনর্বহাল করতে হবে।3. বেআইনি আটক ও বাংলাদেশে পুশ-ইন বন্ধ করতে হবে।একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবাধিকার রক্ষায় দ্বৈতনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন শিবির নেতারা।পাশাপাশি ভারতের সংখ্যালঘু মুসলিমদের মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার সুরক্ষায় জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

ভারতে ভোটার তালিকা থেকে মুসলিমদের নাম বাদ! উদ্বেগ জানাল ছাত্রশিবির