মঙ্গলবার, ০২ জুন ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে মাদ্রাসায়ে ইলহামে কুরআনি প্রতিযোগিতা, পুরস্কৃত হলো ১৫ শিক্ষার্থী

নীলফামারীর সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় মাদ্রাসায়ে ইলহামে অনুষ্ঠিত হয়েছে ইকরা নূরানী প্রতিযোগিতা।ইকরা একাডেমি ফাউন্ডেশন (IAF)-এর তত্ত্বাবধানে সোমবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।শিক্ষার্থীদের কুরআনি শিক্ষা, মেধা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের দক্ষতা ও প্রতিভা প্রদর্শন করে।আলো, জ্ঞান ও নৈতিকতায় ভরপুর পরিবেশে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উৎসাহ ও সম্মাননার স্বীকৃতি হিসেবে সনদপত্র প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ও খানকাহ সুফিয়ার গদ্দীনসীন হাফেজ মাওলানা রিজওয়ান আল কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক চিনি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ শাহিদ রেজা রিজভী এবং সৈয়দপুর রেলওয়ে স্টেশন মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ আনোয়ার হোসাইন ভোলা।বক্তারা বলেন, কুরআনি শিক্ষা নতুন প্রজন্মকে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি জ্ঞানে আলোকিত করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। আয়োজকরা জানান, প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মোঃ মুরাদ হোসেনের দিকনির্দেশনায় এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

সৈয়দপুরে মাদ্রাসায়ে ইলহামে কুরআনি প্রতিযোগিতা, পুরস্কৃত হলো ১৫ শিক্ষার্থী