উপুড় হয়ে শোয়া কেন নিষেধ? মহানবী (সা.)-এর গুরুত্বপূর্ণ হাদিস
ইসলামে ঘুমকে আল্লাহর নেয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি মানুষের ক্লান্তি দূর করে এবং নতুন উদ্যমে কাজ করার শক্তি জোগায়। পবিত্র কোরআনে বলা হয়েছে, রাতকে বিশ্রামের সময় এবং ঘুমকে আরাম হিসেবে সৃষ্টি করা হয়েছে।রাসুলুল্লাহ (সা.) ঘুমানোর আগে অজু করতেন এবং ডান পাশে শুয়ে ঘুমাতেন। তিনি ঘুমের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক জীবনযাপনের নির্দেশনা দিয়েছেন।হাদিস অনুযায়ী, উপুড় হয়ে শোয়া বা ঘুমানোকে তিনি অপছন্দ করেছেন। একাধিক বর্ণনায় এসেছে, মহানবী (সা.) এমন অবস্থায় কাউকে দেখে তা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন এবং এটিকে আল্লাহর অপছন্দনীয় কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে।ইসলামি আলেমদের মতে, উপুড় হয়ে শোয়া গুনাহ নয়, তবে এটি মাকরুহ বা অপছন্দনীয় কাজ। হাদিসে আরও এসেছে, রাসুল (সা.) এটিকে জাহান্নামের শয়নের সঙ্গে তুলনা করে সতর্ক করেছেন।
সব মিলিয়ে হাদিস থেকে শিক্ষা হলো, মুসলমানদের উচিত সুন্নত অনুসরণ করে ডান পাশে শুয়ে ঘুমানো এবং উপুড় হয়ে শোয়া থেকে বিরত থাকা।