বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কেয়ামতের দিন মুমিনদের ছায়া দেবে যে দুই সুরা, জানুন ফজিলত

সুরা বাকারা ও সুরা আলে ইমরান পাঠকারীদের পক্ষে সুপারিশ করবে বলে হাদিসে বর্ণিত হয়েছে।জন্মের মাধ্যমে মানুষের পার্থিব জীবনের শুরু হয়, আর মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় ইহজীবনের পথচলা। এরপর শুরু হয় পরকালীন জীবনের যাত্রা। কবর বা বারজাখের জীবন শেষে কেয়ামতের ময়দানে মানুষকে দুনিয়ার জীবনের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। সেদিন কারও জন্য অপেক্ষা করবে পুরস্কার, আবার কারও জন্য থাকবে শাস্তি।কেয়ামত কখন সংঘটিত হবে, তা একমাত্র মহান আল্লাহই জানেন। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘আপনাকে লোকেরা জিজ্ঞেস করে, কেয়ামত কখন সংঘটিত হবে? আপনি বলে দিন, এ খবর তো আমার পালনকর্তার কাছেই রয়েছে।’ (সুরা আরাফ, আয়াত: ১৮৭)কেয়ামতের সময় মহাবিশ্বের বর্তমান ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। সূর্য, নক্ষত্র, পাহাড় ও সমুদ্রের স্বাভাবিক অবস্থা পরিবর্তিত হবে। এ ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়ে মহান আল্লাহ বলেন,‘যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে। যখন তারকাগুলো বিচ্ছিন্ন হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। যখন পর্বতগুলোকে চলমান করে দেওয়া হবে। যখন দশমাসের গর্ভবতী উটগুলো ছেড়ে দেওয়া হবে। যখন বন্য জন্তুগুলোকে চারদিক থেকে গুটিয়ে একত্রিত করা হবে। যখন সমুদ্রসমূহে আগুন লাগিয়ে দেওয়া হবে।’ (সুরা তাকভির, আয়াত: ১-৬)কেয়ামতের ভয়াবহতা উপলব্ধি করতে রাসুলুল্লাহ (সা.) সুরা ইনশিকাক, সুরা তাকভির ও সুরা ইনফিতার তিলাওয়াতের প্রতি গুরুত্ব দিয়েছেন বলে হাদিসে বর্ণিত হয়েছে।কেয়ামতের দিন থাকবে না কোনো আশ্রয়হাশরের ময়দানে সমগ্র মানবজাতিকে একত্রিত করা হবে। সেদিন প্রত্যেক মানুষ নিজের আমলের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। দুনিয়ার জীবনের মতো কেউ কারও বিপদে এগিয়ে আসতে পারবে না। এমনকি মা-বাবা, সন্তান, ভাইবোন ও স্বামী-স্ত্রীর মতো নিকটাত্মীয়রাও সেদিন কাউকে রক্ষা করতে পারবে না।হাদিসে কেয়ামতের দিনের কঠিন পরিস্থিতি এবং মহান আল্লাহর আরশের ছায়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে। সেদিন আল্লাহ যাদের ছায়া দান করবেন, তারা বিশেষ সৌভাগ্যবান হবেন।মুমিনদের পক্ষে সুপারিশ করবে যে দুই সুরাপবিত্র কোরআনের দুটি গুরুত্বপূর্ণ সুরা—সুরা বাকারা ও সুরা আলে ইমরান। হাদিসে এ সুরা দুটিকে ‘আজ-জাহরাওয়াইন’ বা দুটি উজ্জ্বল সুরা হিসেবে উল্লেখ করা হয়েছে।হজরত মুহাম্মদ (সা.) বলেছেন,‘তোমরা কোরআন পড়ো। কারণ কেয়ামতের দিন তা তার পাঠকারীদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। তোমরা দুই উজ্জ্বল সুরা—সুরা বাকারা ও সুরা আলে ইমরান পড়ো। কারণ কেয়ামতের দিন এ দুটি সুরা এমনভাবে আসবে, যেন তারা দুটি মেঘখণ্ড অথবা দুটি ছায়াদানকারী বস্তু, কিংবা সারিবদ্ধভাবে উড়ে চলা পাখির দুটি ঝাঁক। তারা তাদের পাঠকারীদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে।’(সহিহ মুসলিম, হাদিস: ৮০৪)এই হাদিস থেকে বোঝা যায়, সুরা বাকারা ও সুরা আলে ইমরানের বিশেষ মর্যাদা রয়েছে। কেয়ামতের দিন এ সুরা দুটি তাদের পাঠকারীদের পক্ষে সুপারিশ করবে।তাই প্রত্যেক মুসলমানের উচিত পবিত্র কোরআন নিয়মিত তিলাওয়াত করা, বিশেষ করে সুরা বাকারা ও সুরা আলে ইমরান পাঠের অভ্যাস গড়ে তোলা। পাশাপাশি কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করা। দুনিয়ার জীবনে কোরআনের সঙ্গে সম্পর্ক যত গভীর হবে, পরকালীন জীবনের জন্য তত বেশি কল্যাণের আশা করা যায়।

কেয়ামতের দিন মুমিনদের ছায়া দেবে যে দুই সুরা, জানুন ফজিলত