শুক্রবার, ০৫ জুন ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে জেলা ইমাম সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত, অংশ নিলেন শতাধিক ইমাম

গোপালগঞ্জে জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র-এ আয়োজিত এ সম্মেলনের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন-এর গোপালগঞ্জ জেলা কার্যালয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ হাবীবুল্লাহ এবং মাওলানা আব্দুল্লাহ আল মামুন।গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়েদ মোহাম্মদ মাস-উ-দুল হক-এর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের ইমামরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ সাইফুল ইসলাম। আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি জেলার শ্রেষ্ঠ তিনজন ইমামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। সম্মেলনের শেষপর্বে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জে জেলা ইমাম সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত, অংশ নিলেন শতাধিক ইমাম