১৪ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের উল্লেখযোগ্য ঘটনা
সময় পেরিয়ে গেলেও ইতিহাসের পাতায় থেকে যায় গুরুত্বপূর্ণ নানা ঘটনা, জন্ম ও মৃত্যু। ১৪ সেপ্টেম্বরও তেমনই একটি দিন। এই দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটেছে উল্লেখযোগ্য নানা ঘটনা; জন্ম নিয়েছেন জ্ঞানী-গুণী ও খ্যাতিমান ব্যক্তিত্ব, আবার প্রয়াত হয়েছেন অনেক বিশিষ্টজন।চলুন একনজরে দেখে নেওয়া যাক ১৪ সেপ্টেম্বরের ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলী, জন্ম ও মৃত্যু।ঘটনাবলী৭৮৬ — আল হাদির মৃত্যুর পর তাঁর ভাই হারুন অর রশিদ আব্বাসীয় খলিফা নিযুক্ত হন।১৩৮৯ — ওসমানীয় সৈন্যরা সার্বিয়া অধিগ্রহণ করেন।১৮০৪ — আবহাওয়া গবেষণায় প্রথমবারের মতো বেলুন ব্যবহার করা হয়।১৮১২ — রাশিয়ার রাজধানী মস্কোয় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।১৮৬৭ — কার্ল মার্ক্সের দাস ক্যাপিটাল প্রকাশিত হয়।১৯১৭ — রাশিয়াকে রিপাবলিক ঘোষণা করা হয়।১৯৪৯ — কনরাড আডেনাউয়ার জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন।১৯৫৯ — সোভিয়েতের লুনিক-২ প্রথম মহাশূন্যযান হিসেবে চাঁদে অবতরণ করে।১৯৬০ — অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক প্রতিষ্ঠিত হয়।১৯৭৯ — আফগানিস্তানের রাষ্ট্রপতি নূর মোহাম্মদ তারাকি নিহত হন।১৯৮২ — লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল নিহত হন।১৯৮৯ — এফ ডব্লিউ ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন।২০০০ — মাইক্রোসফট উইন্ডোজ এমই বাজারে ছাড়ে।২০০৩ — ইউরোপীয় ইউনিয়নে এস্তোনিয়ার অন্তর্ভুক্তি অনুমোদিত হয়।১৪ সেপ্টেম্বর যাঁদের জন্মএই দিনে জন্ম নেওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন আলেকজান্ডার ফন হুমবোলডট, ফ্রান্ৎস বপ, অনুকূলচন্দ্র ঠাকুর, সুবোধ ঘোষ, লরেন্স রবার্ট ক্লাইন, ফরিদ মুরাদ, রাম চাঁদ গোয়ালা, স্যাম নিইল, দিমিত্রি মেদভেদেভ ও আয়া উয়েটো।১৪ সেপ্টেম্বর যাঁদের মৃত্যুএই দিনে প্রয়াত হয়েছেন দান্তে আলিগিয়েরি, জন হার্ভার্ড, জেমস ফেনিমোর কুপার, উইলিয়াম ম্যাকিন্লি, ইসাডোরা ডানকান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ মিত্র, নূর মোহাম্মদ তারাকি, বাসির গামায়েলসহ আরও অনেকে।বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের বর্ষীয়ান অভিনেতা সাদেক বাচ্চু ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। একই দিনে বাংলাদেশি টেলিভিশন ব্যক্তিত্ব, অভিনেতা ও সরকারি কর্মকর্তা মহিউদ্দিন বাহারও ইন্তেকাল করেন।