মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে রাজনীতিবিদ ও পল্লী চিকিৎসক মো. কাশেম আলী

আসন্ন ৬নং চর শৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বর্ষীয়ান রাজনীতিবিদ ও পল্লী চিকিৎসক মো. কাশেম আলীর নাম উঠে এসেছে আলোচনার কেন্দ্রে।দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মো. কাশেম আলী স্থানীয়দের কাছে পরিচিত মুখ। তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় থাকার কারণে তিনি স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন বলে জানান নেতাকর্মীরা।জানা যায়, রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত বকুল চেয়ারম্যানের হাত ধরেই কাশেম আলীর রাজনৈতিক পথচলা শুরু হয়। এরপর থেকে তিনি দলীয় কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে আসছেন।রাজনীতির পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবেও দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবা দিয়ে আসছেন তিনি। বিশেষ করে গ্রামের অসহায় ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসাসেবায় পাশে দাঁড়ানোর কারণে স্থানীয়দের মধ্যে তার আলাদা পরিচিতি রয়েছে।এদিকে তার পরিবারের একাধিক সদস্যও বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। ছোট ভাই প্রভাষক নুরুল ইসলাম চর শৌলমারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং হাবিবুর রহমান হবি একই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।স্থানীয় নেতাকর্মীদের একটি অংশের দাবি, অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার বিবেচনায় মো. কাশেম আলী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন। তবে ৬নং চর শৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে কাশেম আলীর নাম আলোচনায় থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় মনোনয়নের ওপর নির্ভর করবে।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে রাজনীতিবিদ ও পল্লী চিকিৎসক মো. কাশেম আলী