শোকের মাঝে সহায়তা, মর্গে গিয়ে ২৫ হাজার টাকা দিলেন ইউএনও
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ব্রিজ এলাকায় এক দিনমজুরের মৃত্যুর ঘটনায় মানবিক উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশে নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।নিহতের খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। তিনি সরাসরি সদর হাসপাতালের মর্গে গিয়ে শোকাহত পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা অনুদান তুলে দেন।জানা গেছে, ঈদগাঁও জালালাবাদ পালাকাটা বটতলী গ্রামের ওই দিনমজুরের মৃত্যুর খবর পাওয়ার পর জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সহায়তার নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী ইউএনও নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের খোঁজখবর নেন এবং সহানুভূতি জানান।এ সময় তিনি নিহতের স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং সরকারের পক্ষ থেকে ভবিষ্যতেও সহায়তার আশ্বাস দেন। সহায়তা পেয়ে পরিবারটি প্রশাসনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।
স্থানীয়দের মতে, এমন দ্রুত ও মানবিক সহায়তা সাধারণ মানুষের আস্থা প্রশাসনের প্রতি আরও বাড়িয়ে দেবে।