শনিবার, ১৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

দিরাইয়ে শিশির মনিরের অর্থায়নে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দিরাই ও শাল্লা উপজেলার শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের আধুনিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ৪ মাসব্যাপী বিনামূল্যের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির-এর ব্যক্তিগত অর্থায়নে ‘আস্থা আইটি একাডেমি’-এর ব্যানারে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।শনিবার (১৮ জুলাই) সকালে দিরাই পৌর শহরের শ্যামারচর রোডে অবস্থিত শিশির মনিরের নিজ বাসভবনে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দিরাই ও শাল্লা উপজেলার বিপুল সংখ্যক কর্মপ্রত্যাশী তরুণ-তরুণী অংশ নেন।ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে তরুণদের জন্য আধুনিক কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই উদ্যোগ তারই বাস্তবায়নের অংশ। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের নতুন কর্মক্ষেত্র তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।ব্যাংকার আনিসুল হক চৌধুরী মুন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী, ইবনে সিনা রিকাবীবাজার শাখার ইনচার্জ রেজাউল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল আমিন। বক্তারা এ উদ্যোগের প্রশংসা করে তরুণদের সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানান।অনুষ্ঠানে আইটি প্রশিক্ষক হোসাইন আহমদ প্রশিক্ষণার্থীদের কোর্সের কাঠামো, ক্লাস পরিচালনার নিয়ম, ফ্রিল্যান্সিং খাতের সম্ভাবনা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।আয়োজকদের আশা, চার মাসের নিবিড় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

দিরাইয়ে শিশির মনিরের অর্থায়নে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন