আসিয়ান কাপে বাংলাদেশের ৩ গোলের হার
ফিফা আসিয়ান কাপের অভিষেকটা হার দিয়েই শুরু করল বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে হামজা চৌধুরীর দল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা মালয়েশিয়ার সামনে বাংলাদেশ খুব একটা স্বস্তিতে থাকতে পারেনি। প্রথমার্ধেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে হামজারা।মালয়েশিয়ার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন আরিফ আইমান। তিনি জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। অন্য গোলটি করেছেন অভিষেক ম্যাচ খেলতে নামা বার্গসন দা সিলভা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের আক্রমণ থেকে গোল আদায় করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় জামাল-হামজাদের।
এই ম্যাচের মধ্য দিয়ে ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে বাংলাদেশের যাত্রা শুরু হলো। ‘এ’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচবিস্তারিত আসছে...