বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বালুর ট্রাক দিয়ে আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া।বুধবার (২৯ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বালুর ট্রাক ভোলা সহজ নয়। কিন্তু আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না।”এদিকে পুলিশের বাধার পরও বৃষ্টির মধ্যে হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার সড়কে অবস্থান নিয়েছেন এনসিপির নেতাকর্মীরা।এর আগে বুধবার মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে রওনা হয়ে বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গলের ‘চা-কন্যা’ ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ এনসিপির গাড়িবহরের সামনে ব্যারিকেড দেয়। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, ডা. মাহমুদা জাহান মিতু, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহসহ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দীর্ঘ সময় বাকবিতণ্ডা হয়।পরে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হন এনসিপির নেতারা। তবে হবিগঞ্জের পথে কয়েক দফা বাধার মুখে পড়তে হয় তাদের।এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জ জেলা শহরে পদযাত্রা ও সমাবেশ শেষে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাদের সংঘর্ষ হয়। এতে সারজিস আলমসহ কয়েকজন আহত হন এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর এনসিপির পক্ষ থেকে হবিগঞ্জে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। একই দিনে হবিগঞ্জ জেলা যুবদলও কর্মসূচি ঘোষণা করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়।

আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না: আসিফ মাহমুদ