মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

ছায়া সরকারের ধারণা প্রথম নেয় এবি পার্টি: ফুয়াদ

বাংলাদেশে ছায়া সরকার গঠনের ধারণা প্রথমে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নিয়েছিল বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, দল গঠনের পরই এবি পার্টি ছায়া সরকার ঘোষণা করে এবং দলটির গঠনতন্ত্রেও এ বিষয়ে উল্লেখ রয়েছে।সোমবার (৩১ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।ফুয়াদ বলেন, দল প্রতিষ্ঠার সময়ই তারা ছায়া সরকার ঘোষণা করেছিলেন। এমনকি বাংলাদেশে এবি পার্টিই একমাত্র রাজনৈতিক দল, যাদের ছায়া সরকারবিষয়ক সম্পাদক রয়েছেন। ব্যারিস্টার নোমান এ দায়িত্বে রয়েছেন বলেও জানান তিনি।তাঁর ভাষ্য অনুযায়ী, ছায়া সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। এ কাজে সহায়তার জন্য গবেষণা প্রতিষ্ঠান ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট রাখার বিষয়টিও দলের গঠনতন্ত্রে রয়েছে।তিনি বলেন, গত কয়েক বছর ধরে ছায়া সরকারের ধারণাকে সামনে রেখে ইস্যুভিত্তিক ব্রিফিং ও বিভিন্ন বিষয়ে বিকল্প প্রস্তাব দিয়ে আসছে এবি পার্টি। শুধু সরকারের সমালোচনা না করে বিকল্প নীতি ও সমাধান তুলে ধরাই ছিল তাদের লক্ষ্য।জামায়াতের ছায়া সরকার নিয়ে প্রশ্নসম্প্রতি জামায়াতে ইসলামী ছায়া সরকার গঠন করায় এ নিয়েও প্রশ্ন তুলেছেন ফুয়াদ। তাঁর প্রশ্ন, জামায়াতের সঙ্গে ১১ দলীয় জোট রয়েছে এবং তারা একসঙ্গে নির্বাচন ও আন্দোলন করেছে। তাহলে ছায়া সরকার এককভাবে জামায়াত কেন গঠন করল, সেটি দলটিকে ব্যাখ্যা করতে হবে।জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, বিরোধী দল হিসেবে জামায়াত শুধু নিজেদের ভোটে নির্বাচিত হয়নি; বিএনপিবিরোধী পুরো বলয়ের ভোট জোটবদ্ধ হয়ে তাদের পক্ষে গেছে। তাই ছায়া সরকার গঠনের আগে জোটের শরিকদের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা হয়েছিল কি না, সেটিও স্পষ্ট হওয়া প্রয়োজন।সক্ষমতা নিয়ে ফুয়াদের প্রশ্নছায়া সরকারের কার্যক্রম কেমন হওয়া উচিত এমন প্রশ্নের জবাবে ফুয়াদ বলেন, ছায়া সরকারের ধারণা ও প্রস্তাব নিয়ে সংশ্লিষ্টরা কীভাবে কাজ করেন, তা দেখেই তাদের সক্ষমতা বিচার করা উচিত।তিনি দাবি করেন, এখন পর্যন্ত সংসদে বিরোধী দলের কার্যক্রম দেখে তাঁর মনে হয়নি যে তারা পর্যাপ্ত মেধা, যোগ্যতা ও তথ্যভিত্তিক উপায়ে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে পারছে। এর পেছনে অনভিজ্ঞতাও কারণ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।ফুয়াদ আরও বলেন, ছায়া সরকারে থাকা ব্যক্তিদের মধ্যে মাত্র তিন-চারজন আগে সংসদ সদস্য ছিলেন। বাকিরা নতুন। তাঁদের শিক্ষাগত ও সামাজিক পটভূমি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে শুধু দলের আকার বা সদস্যদের অভিজ্ঞতা বিবেচনা করে এখনই চূড়ান্ত মন্তব্য করতে চান না জানিয়ে ফুয়াদ বলেন, ছায়া সরকার বাস্তবে কীভাবে কাজ করে, সেটিই তিনি দেখতে চান।

ছায়া সরকারের ধারণা প্রথম নেয় এবি পার্টি: ফুয়াদ