রোববার, ০৮ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে নানা আয়োজনে আল ফারুক একাডেমিতে বিপ্লব ও সংহতি দিবস পালন

নীলফামারীর সৈয়দপুরের অন্যতম সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল ফারুক একাডেমিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মামুনুর রহমান। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা গোলাম মোস্তফা।এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দঘন পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে আল ফারুক একাডেমি।

সৈয়দপুরে নানা আয়োজনে আল ফারুক একাডেমিতে বিপ্লব ও সংহতি দিবস পালন