প্রবীণ আলেম আল্লামা নূরুল হকের ইন্তেকাল, শোকাহত হেফাজত
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতি, বটগ্রাম হামিদিয়া মাদ্রাসার মুহতামিম এবং প্রবীণ আলেম শায়খুল হাদিস আল্লামা নূরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান।বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হেফাজতের শীর্ষ নেতারা মরহুমের দ্বীনি অবদান স্মরণ করে শোক প্রকাশ করেন।শোকবার্তায় তাঁরা বলেন, আল্লামা নূরুল হক বটগ্রামী (রহ.) ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও বর্ষীয়ান বুজুর্গ আলেম। দীর্ঘ বর্ণাঢ্য জীবনে তিনি ইসলামী জ্ঞানের প্রচার-প্রসার, কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থার সুরক্ষা এবং দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।তাঁরা আরও বলেন, তাঁর মৃত্যুতে দেশের দ্বীনি অঙ্গন ও আলেমসমাজে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। দ্বীন ও মিল্লাতের জন্য তাঁর অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।মরহুমের মাগফিরাত কামনাশোকবার্তায় হেফাজতের আমির ও মহাসচিব মহান আল্লাহর কাছে মরহুমের সব নেক আমল ও দ্বীনি খেদমত কবুল করার দোয়া করেন। একই সঙ্গে তাঁর জীবনের ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দানের জন্য প্রার্থনা জানান।পরিবারের প্রতি সমবেদনাআল্লামা নূরুল হকের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ভক্ত-শিষ্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন হেফাজতের নেতারা। শোক কাটিয়ে ওঠার জন্য তাঁরা মহান আল্লাহর কাছে পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করেন।