শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

আদাঐরে চেয়ারম্যান প্রার্থী আল আমিন, মাঠে সক্রিয় স্বেচ্ছাসেবক দল নেতা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪ নম্বর আদাঐর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়ে মাঠে সক্রিয় হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আল আমিন ইসলাম।স্থানীয় পর্যায়ে সামাজিক ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার পাশাপাশি তিনি মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। নিজের প্রার্থিতার বিষয়ে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন বলে জানা গেছে।মো. আল আমিন ইসলাম মাধবপুর ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি ও সংবাদকর্মী। পাশাপাশি তিনি মিঠাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং মিঠাপুকুর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।শিক্ষাক্ষেত্রেও তার সম্পৃক্ততা রয়েছে। তিনি জাগরণ আইডিয়াল একাডেমি, শিশু কানন বিদ্যানিকেতন, আলিফ আইডিয়াল একাডেমি, ফারহান বিদ্যানিকেতন এবং সেরু মিয়া-রাণু বেগম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।রাজনীতিতেও আল আমিন ইসলামের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক, সাবেক হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য, সাবেক সহসভাপতি সিলেট বিভাগীয় ছাত্র ফোরাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাধবপুর উপজেলা ছাত্রদল এবং সাবেক সহসভাপতি আদাঐর ইউনিয়ন ছাত্রদলের দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।আল আমিন ইসলাম জানান, এলাকার মানুষের সেবা ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করার কথা জানান তিনি।তিনি আরও বলেন, “আমি আপনাদের এলাকারই সন্তান। সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”আদাঐর ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে আল আমিন ইসলামের প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। তবে নির্বাচনে তার অবস্থান কতটা শক্ত হবে, তা নির্ভর করবে ভোটারদের সমর্থন এবং নির্বাচনী মাঠের সার্বিক পরিস্থিতির ওপর।

আদাঐরে চেয়ারম্যান প্রার্থী আল আমিন, মাঠে সক্রিয় স্বেচ্ছাসেবক দল নেতা