শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

হাসপাতালে চিকিৎসাধীন দুই মন্ত্রীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসংক্রান্ত বিষয়ে বিস্তারিত অবগত হন।একই সময়ে হাসপাতালে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি মঈন খানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মঈন খানগত ২১ অক্টোবর রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ড. আব্দুল মঈন খানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক ডা. সাহাব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।হাসপাতালে উপস্থিত নেতারা তাঁর চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর প্রতি সহমর্মিতা, শুভকামনা ও দ্রুত আরোগ্য কামনার বার্তা পৌঁছে দেওয়া হয়।হাসপাতালে উপস্থিত ছিলেন যাঁরাএ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহিদুল কবির, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. আউয়াল, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কুমিল্লার সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম, শজিমেক ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আহসানুল কবীর এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মেহরাব হোসেনসহ অন্য নেতারা।ভূমিমন্ত্রী মিনুকেও দেখতে গেলেন ডা. বিটুএর আগে একই দিন দুপুরে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপিকে দেখতে যান।এ সময় তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। দুই মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন সংশ্লিষ্ট নেতারা।

হাসপাতালে চিকিৎসাধীন দুই মন্ত্রীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক