বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

ভূরুঙ্গামারীর সোনাহাটে চেয়ারম্যান প্রার্থী মাসুমের পক্ষে এমপি আনোয়ারুলের গণসংযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আবু হেনা মাসুমের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম।মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী সোনাহাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, বাজার ও জনবহুল এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীরাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।গণসংযোগকালে অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং চেয়ারম্যান প্রার্থী মো. আবু হেনা মাসুমের পক্ষে প্রচারণা চালান।সোনাহাটের উন্নয়নে সৎ নেতৃত্বের ওপর গুরুত্ব গণসংযোগকালে অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, “সোনাহাট একটি সম্ভাবনাময় ও গুরুত্বপূর্ণ স্থলবন্দর এলাকা। এ অঞ্চলের সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ব্যবসায়ীবান্ধব পরিবেশ গড়ে তুলতে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।তিনি আরও বলেন, “আবু হেনা মাসুম নির্বাচিত হলে সোনাহাট ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।উন্নয়ন ও জনসেবার বিষয় আলোচনায় গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় সোনাহাট ইউনিয়নের উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং ব্যবসায়ীবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়গুলো গুরুত্ব পায়।

ভূরুঙ্গামারীর সোনাহাটে চেয়ারম্যান প্রার্থী মাসুমের পক্ষে এমপি আনোয়ারুলের গণসংযোগ