বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

‘সেকেন্ড হোম’ হতে পারে রাশিয়া: উপ-প্রধানমন্ত্রী

বিদেশিদের জন্য রাশিয়ায় বসবাস, ভ্রমণ ও পড়াশোনার বিভিন্ন সুযোগের কথা তুলে ধরেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো।সোমবার (১৪ সেপ্টেম্বর) ইকাতেরিনবার্গে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬ পরিদর্শনের সময় তিনি বলেন, যারা রাশিয়াকে সম্মান করেন এবং দেশটির মূল্যবোধ ধারণ করেন, তাঁদের জন্য রাশিয়া ‘সেকেন্ড হোম’ হতে পারে।দিমিত্রি বলেন, রাশিয়ায় প্রায় ২০০ জাতিসত্তা ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন। বিভিন্ন ধর্মীয় স্থাপনা পাশাপাশি অবস্থান করছে। তাঁর মতে, ঐতিহ্যবাহী আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধই রাশিয়ার মানুষকে ঐক্যবদ্ধ রাখে।ভ্রমণ সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়ায় পর্যটকদের জন্য সহজ ও আরামদায়ক পরিবেশ তৈরিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ই-ভিসা চার দিনের মধ্যে অনলাইনে ইস্যু করা যায় এবং এতে সর্বোচ্চ ৩০ দিন রাশিয়ায় অবস্থানের সুযোগ রয়েছে।চীন, সৌদি আরব, ওমান ও মিয়ানমারের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।শিক্ষার ক্ষেত্রেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রাশিয়ার পরিকল্পনা তুলে ধরেন উপ-প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে অন্তত ৫ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থীকে রাশিয়ায় পড়াশোনার সুযোগ দেওয়ার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে ২০৩৬ সালের মধ্যে দেশজুড়ে ৪০টি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।ফেস্টিভ্যাল পরিদর্শনের সময় অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন দিমিত্রি চেরনিশেঙ্কো এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

‘সেকেন্ড হোম’ হতে পারে রাশিয়া: উপ-প্রধানমন্ত্রী