শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ভুরুঙ্গামারী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এমপি আনোয়ারুল ইসলাম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম।বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ সভায় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ. এস. খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এফ. কে. আশিকের সঞ্চালনায় সাংবাদিকদের পাশাপাশি জামায়াত ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় এমপি অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পাশাপাশি এলাকার উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় স্থানীয় উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরাও বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

ভুরুঙ্গামারী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এমপি আনোয়ারুল ইসলাম