শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

বিক্রমপুরের রান্নার প্রশংসায় অভিনেত্রী আনিকা শখ

নিজের শিকড় ও ঐতিহ্য নিয়ে বরাবরই গর্ব করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুর হওয়ায় এই অঞ্চলের খাবার ও রান্নার ঐতিহ্যের প্রতি রয়েছে তার বিশেষ ভালোবাসা।সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিক্রমপুরের খাবারের প্রশংসা করেন শখ। তিনি বলেন, বিক্রমপুরের মেয়েদের হাতের সব রান্নাই দারুণ মজাদার। এ এলাকার বিভিন্ন ধরনের ভর্তা ও ঐতিহ্যবাহী ‘বৌভাত’ খাবারের স্বাদও আলাদা।নিজ এলাকার খাবারের ঐতিহ্য তুলে ধরে শখ গণমাধ্যমকর্মীদের নিজের বাসায় এমন খাবারের স্বাদ নেওয়ার আমন্ত্রণও জানান।এদিকে, মাতৃত্বের পর নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, সন্তানের জন্মের পর শরীরের যত্ন নেওয়া ও আগের ফিটনেসে ফিরে আসা সহজ ছিল না। তবে নিয়মিত ডায়েট ও সঠিক জীবনধারা অনুসরণ করে তিনি ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছেন। সংসার ও অভিনয় দুই দিক সামলেই ব্যস্ত সময় পার করছেন শখ। বর্তমানে তার অভিনীত দুটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। এর মধ্যে ‘রূপনগর’ ধারাবাহিকের জন্য তিনি পেয়েছেন বিশেষ স্বীকৃতি।

বিক্রমপুরের রান্নার প্রশংসায় অভিনেত্রী আনিকা শখ