রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ক্যানসার মোকাবিলায় আধুনিক চিকিৎসার পথ দেখাল গুয়াংজু হাসপাতাল

মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু বাংলাদেশ অফিস এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যানসার সচেতনতা ও মেডিকেল এক্সচেঞ্জ সেমিনার’।শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং ভবিষ্যৎ ফার্মাসিস্টরা অংশ নেন। ক্যানসার সম্পর্কে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া, ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।সেমিনারে বাংলাদেশে বেশি দেখা দেওয়া বিভিন্ন ধরনের ক্যানসার, রোগের ঝুঁকির কারণ, প্রাথমিক লক্ষণ, প্রতিরোধমূলক ব্যবস্থা, বয়স ও ঝুঁকিভিত্তিক স্ক্রিনিং এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।অনুষ্ঠানে প্রধান চিকিৎসাবিষয়ক বক্তব্য দেন মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু বাংলাদেশ অফিসের ডক্টর-ইন-চার্জ ডা. টিটু কুমার নাথ। তিনি আধুনিক ক্যানসার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি তুলে ধরেন।তিনি বলেন, বর্তমানে ক্যানসার চিকিৎসায় সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এবং নির্বাচিত মিনিম্যালি ইনভেসিভ চিকিৎসাপদ্ধতির মাধ্যমে রোগীদের উন্নত সেবা দেওয়া সম্ভব হচ্ছে।ডা. টিটু কুমার নাথ আরও জানান, মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজুতে মাল্টিডিসিপ্লিনারি টিম (এমডিটি) পদ্ধতিতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা একসঙ্গে রোগীর ক্যানসারের ধরন, স্টেজ, শারীরিক অবস্থা এবং পূর্ববর্তী চিকিৎসার ইতিহাস পর্যালোচনা করে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা তৈরি করেন।সেমিনারে বক্তব্য দেন মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু বাংলাদেশ অফিসের মেডিকেল কোঅর্ডিনেশন ম্যানেজার এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক শিক্ষার্থী ইসরাত জাহান নিলা।তিনি শিক্ষার্থীদের ক্লিনিক্যাল জ্ঞান, যোগাযোগ দক্ষতা, পেশাগত সততা এবং রোগীর প্রতি সহানুভূতিশীল আচরণ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি পরিবারের সদস্যদের ক্যানসারের সম্ভাব্য লক্ষণ সম্পর্কে সচেতন করে দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।আয়োজনে বলা হয়, ক্যানসার সচেতনতা শুধু হাসপাতাল বা চিকিৎসাপ্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজে সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তাদের তামাক ও জর্দার ব্যবহার থেকে বিরত থাকা, স্বাস্থ্যকর জীবনযাপন, প্রয়োজনীয় টিকা গ্রহণ, প্রাথমিক লক্ষণ শনাক্ত করা এবং সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়। ক্যানসার সচেতনতা কার্যক্রম, চিকিৎসাবিষয়ক জ্ঞান বিনিময় এবং উন্নত চিকিৎসাসেবার সুযোগ তৈরির মাধ্যমে মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু বাংলাদেশের ক্যানসার রোগী ও তাঁদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

ক্যানসার মোকাবিলায় আধুনিক চিকিৎসার পথ দেখাল গুয়াংজু হাসপাতাল