বুধবার, ১৩ মে ২০২৬
চেকপোস্ট

আদিবাসী উন্নয়ন ও অংশগ্রহণ নিশ্চিতে রায়গঞ্জে গুরুত্বপূর্ণ সভা

আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, অধিকার ও উন্নয়নমূলক অংশগ্রহণ নিয়ে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নে স্ট্যান্ডিং কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১৩ মে অনুষ্ঠিত এ সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ এবং সাধারণ আদিবাসী সদস্যরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানটি বাস্তবায়ন করে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট ব্রেড। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় আমরাই পারি এবং খ্রিস্টান এইড এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।সভাপতিত্ব করেন সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জাব্বার সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রেডের কর্মসূচি সমন্বয়কারী আশিকুর রহমান।সভায় স্থানীয় আদিবাসী নেতা নির্মল কুমার মাহাতো আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, অধিকার ও উন্নয়নমূলক অংশগ্রহণের বিষয় তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়ন সদস্য আব্দুল আলিম আদিবাসীদের অধিকার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।সভায় স্ট্যান্ডিং কমিটিগুলোকে আরও কার্যকর ও সক্রিয় করার জন্য বিভিন্ন প্রস্তাবনা গ্রহণ করা হয়। বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে এসব কমিটির ভূমিকা আরও বাড়াতে হবে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সুশাসন, জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আদিবাসী উন্নয়ন ও অংশগ্রহণ নিশ্চিতে রায়গঞ্জে গুরুত্বপূর্ণ সভা