বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

আজমিরীগঞ্জে ছেলের হাতে বাবা নিহত, আটক ছেলে

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছেলের হাতে মো. সাব উদ্দিন মেস্তরী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে এফিন মিয়াকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দবাড়ি বিলের উত্তর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব উদ্দিন মেস্তরী শিবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ছেলে এফিন মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। মাদকের টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রায়ই বিরোধ হতো।মঙ্গলবার দুপুরে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে এফিন মিয়া দেশীয় অস্ত্র দিয়ে বাবার গলায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই সাব উদ্দিন মেস্তরীর মৃত্যু হয়।ঘটনার পর স্থানীয়রা এফিন মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজমিরীগঞ্জে ছেলের হাতে বাবা নিহত, আটক ছেলে