আজকের স্বর্ণের দাম: ভরিতে কত কমলো, জেনে নিন নতুন রেট
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত স্বর্ণের দাম সমন্বয় করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।গত শুক্রবার (২৪ জুলাই) বাজুস ভরিপ্রতি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানোর ঘোষণা দেয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দামের পরিবর্তনের কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।আজকের স্বর্ণের দাম (ভ্যাটসহ)২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকাসনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকাবাজুস আরও জানিয়েছে, অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে ভ্যাট, মজুরি এবং পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই বহাল থাকবে।এর আগে ২২ জুলাই স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে সর্বশেষ সিদ্ধান্তে সেই দাম কমিয়ে নতুন হার কার্যকর করা হয়েছে।চলতি বছরে এখন পর্যন্ত ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৫ দফা দাম বেড়েছে, ৪৭ দফা কমেছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।