চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ, বয়স ২২ হলেই আবেদন করা যাবে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। অ্যাসিস্ট্যান্ট অফিসার-ভ্যাট পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৬ জুন থেকে। আবেদন শেষ হবে ১২ জুন।প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ।চাকরির ধরন: বেসরকারি।পদসংখ্যা: ১টি।লোকবল: নির্ধারিত নয়।পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার।আবেদনের যোগ্যতা: বিবিএ/এমবিএ পাস হতে হবে। ভ্যাট, কর ও ট্যাক্স রিটার্ন ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ২২ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ময়মনসিংহ (ত্রিশাল)।বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস।আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।