প্রকাশ্যে নেশা, তরুণের সাজা
ধামইরহাটে প্রকাশ্যে মাদকসেবনের দায়ে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পৌর এলাকায় অভিযান চালিয়ে মোঃ মানিক হোসেন (২২) নামের ওই যুবককে আটক করা হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তকে নওগাঁ জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।