আইডিএলসি ফাইন্যান্সে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
আইডিএলসি ফাইন্যান্স পিএলসি টেকনিক্যাল অ্যানালিস্ট পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ (১৯ আগস্ট) থেকে আবেদন নেয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: আইডিএলসি ফাইন্যান্স পিএলসিপদের নাম: টেকনিক্যাল অ্যানালিস্টপদসংখ্যা: ১টিশিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসিঅন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ওপর ভালো জ্ঞান থাকতে হবে।অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন ।বয়স: কমপক্ষে ২২ বছরচাকরির ধরন: ফুলটাইম (বেসরকারি)কর্মক্ষেত্র: অফিসেপ্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)কর্মস্থল: যেকোনো জায়গায়বেতন: আলোচনা সাপেক্ষেঅন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ীআবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।