শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

বর্ষার রঙে সুনামগঞ্জে শিল্পকলায় অয়নৃত্যের মনোমুগ্ধকর আয়োজন

বর্ষার সৌন্দর্য, প্রকৃতির অপরূপ রূপ এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে নৃত্যের মাধ্যমে তুলে ধরতে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে নৃত্য সংগঠন অয়নৃত্যের বিশেষ আয়োজন ‘নীল নবঘনে’।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এ বর্ষা উৎসবের আয়োজন করে অয়নৃত্য। অনুষ্ঠানে নৃত্য, কবিতা ও সংগীতের মাধ্যমে ফুটে ওঠে বাংলার বর্ষার আবহ ও লোকজ সংস্কৃতির নানা দিক।আলোচনা পর্বে অয়নৃত্যের প্রতিষ্ঠাতা পরিচালক সৌরভ অধিকারী অয়নের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জাসাসের সভাপতি সাংবাদিক মো. শেরগুল আহমেদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনাজ্জির হোসেন সুজন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল হক চৌধুরী পাভেল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সন্তোষ কুমার চন্দ এবং নাট্যকর্মী সামির পল্লব।বক্তারা বলেন, বর্ষাকেন্দ্রিক বাংলা সংস্কৃতি, নৃত্যচর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে শিল্প-সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আলোচনা শেষে অয়নৃত্যের শিল্পীরা বর্ষার প্রকৃতি, বাংলার লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক আবহকে কেন্দ্র করে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। তাদের পরিবেশনায় দর্শকদের মাঝে সৃষ্টি হয় নান্দনিক ও উৎসবমুখর পরিবেশ।

বর্ষার রঙে সুনামগঞ্জে শিল্পকলায় অয়নৃত্যের মনোমুগ্ধকর আয়োজন