বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
চেকপোস্ট

বাজেট ২০২৬: যেসব পণ্যের দাম বাড়ছে এক নজরে

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটে দেশীয় শিল্প সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার উৎসাহিত করতে বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।বাজেট প্রস্তাব অনুযায়ী যেসব পণ্যের দাম বাড়তে পারে, তার মধ্যে রয়েছে কাজুবাদাম, আমদানিকৃত পাঙাশ ফিলেট, সিগারেট, নিকোটিন পাউচ, হিটেড টোব্যাকো, ১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতার পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি, আমদানিকৃত ওয়াশিং মেশিন, জিপসাম বোর্ড, কপার টিউব, কপারের তার, কোল্ড-রোল্ড কয়েল ও শিট, পিভিসি ও পিইটি রেজিন, মেইজ স্টার্চ এবং পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার।প্রস্তাবে অপ্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক ১ শতাংশ থেকে ২৫ শতাংশ এবং প্রক্রিয়াজাত কাজুবাদামের শুল্ক ৫ শতাংশ থেকে ২৫ শতাংশ করার কথা বলা হয়েছে। ফলে কাজুবাদামের বাজারদর বাড়তে পারে।দেশীয় মৎস্য প্রক্রিয়াজাত শিল্পকে সুরক্ষা দিতে আমদানিকৃত পাঙাশ ফিলেটের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে পণ্যের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।তামাকজাত পণ্যের মধ্যে সব স্তরের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানোর পাশাপাশি নিকোটিন পাউচে ৪০ শতাংশ এবং হিটেড টোব্যাকো পণ্যে ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।পরিবেশ দূষণ কমাতে ১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতার ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনচালিত গাড়ির মোট করভার উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যা এসব গাড়ির বাজারমূল্যে প্রভাব ফেলতে পারে।এছাড়া স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে ওয়াশিং মেশিন, জিপসাম বোর্ড, কপার টিউব, কপারের তার, কোল্ড-রোল্ড কয়েল, পিভিসি ও পিইটি রেজিনসহ বিভিন্ন শিল্পপণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ও কর আরোপের প্রস্তাব রাখা হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, এসব পদক্ষেপের ফলে একদিকে দেশীয় শিল্প উপকৃত হবে, অন্যদিকে কিছু পণ্যের বাজারমূল্য বৃদ্ধি পেতে পারে।

বাজেট ২০২৬: যেসব পণ্যের দাম বাড়ছে এক নজরে