শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

১১ মাস পর কারামুক্ত অভিনেতা সিদ্দিক, নতুন লুকে চমক

দীর্ঘ ১১ মাস কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিক। ২০২৪ সালে একটি অনাকাঙ্ক্ষিত ‘মব’ পরিস্থিতির ঘটনায় তিনি আলোচনায় আসেন এবং পরবর্তীতে কারাবন্দি হন।মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন লুকের ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেতা। শুক্রবার (১ মে) ফেসবুকে প্রকাশিত ছবিতে তাকে লম্বা দাড়ি, মাথায় টুপি ও সাদা পাঞ্জাবিতে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায়।ফেসবুক পোস্টে সিদ্দিক পবিত্র কোরআনের সূরা আল-ইমরানের ২৬ নম্বর আয়াত উল্লেখ করে আবেগঘন বার্তা দেন। তিনি কারাগারকে ‘শিক্ষালয়’ হিসেবে উল্লেখ করেন এবং জীবনের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।তার পোস্টে তিনি লেখেন, কারাগারে অবস্থানকালে তিনি ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছেন এবং সেই সময়কে আত্মশুদ্ধির সুযোগ হিসেবে দেখেছেন।তার এই পরিবর্তিত রূপ ও আধ্যাত্মিক অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অধিকাংশই তার নতুন জীবনযাত্রাকে ইতিবাচকভাবে দেখছেন। দীর্ঘ বিরতির পর অভিনেতা সিদ্দিকের এই নতুন অবয়ব ও মানসিক পরিবর্তনকে অনেকেই তার জীবনের নতুন অধ্যায় হিসেবে দেখছেন।

১১ মাস পর কারামুক্ত অভিনেতা সিদ্দিক, নতুন লুকে চমক