‘সবে শুরু, অনেক দূর যেতে হবে’: অভিজিৎ দীপকে আন্দোলনের পর নতুন লক্ষ্য নিয়ে বার্তা
টানা ৩৭ দিনের আন্দোলনের পর দাবি আদায়ের পর নতুন বার্তা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে।রোববার (২৬ জুলাই) সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “সবে তো শুরু হলো। আমাদের এখনও অনেক দূর যেতে হবে।”অভিজিৎ বলেন, দীর্ঘদিন পর শান্তিতে ঘুমাতে পেরেছেন তিনি। আন্দোলনের দিনগুলোতে তৈরি হওয়া চাপ ও অনিশ্চয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন আর প্রতিদিনের আতঙ্ক নিয়ে ভাবতে হচ্ছে না।তিনি ককরোচ জনতা পার্টির সমর্থক এবং দিল্লির যন্তর-মন্তরে টানা অবস্থান নেওয়া আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের সাহস ও অবিচল অবস্থানের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।দলের সমালোচকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে অভিজিৎ বলেন, গঠনমূলক সমালোচনা তাদের ভুল শুধরে আরও শক্তিশালী হতে সহায়তা করেছে।তার ‘সবে শুরু’ মন্তব্যের পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে—ককরোচ জনতা পার্টি কি এবার আনুষ্ঠানিক রাজনৈতিক দলে পরিণত হওয়ার পথে যাচ্ছে?এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষা ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগসহ শিক্ষাক্ষেত্রে অনিয়মের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় তৈরি হওয়া ক্ষোভকে কেন্দ্র করে মাঠে নামে সিজেপি।পশ্চিমবঙ্গের নয়, মহারাষ্ট্রের পুনেতে সাংবাদিকতায় পড়াশোনা শেষ করার পর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান অভিজিৎ দীপকে। সেখানে বোস্টন ইউনিভার্সিটিতে পড়ার সময় নিট প্রশ্নফাঁস ইস্যুতে অনলাইন আন্দোলন শুরু করেন তিনি।পরে আন্দোলনে সরাসরি নেতৃত্ব দিতে ভারত ফিরে আসেন এবং দিল্লির যন্তর-মন্তরসহ বিভিন্ন স্থানে কর্মসূচি পরিচালনা করেন।তার নেতৃত্বাধীন আন্দোলনের চাপের মধ্যেই শনিবার (২৫ জুলাই) ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন বলে দাবি করা হয়।