অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর, দুই আদালতে হবে চার আসামির বিচার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। মামলার চার আসামির মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক এবং দুজন প্রাপ্তবয়স্ক হওয়ায় পৃথক দুটি আদালতে তাদের বিচার কার্যক্রম পরিচালিত হবে।শনিবার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।তিনি জানান, আদালত ইতোমধ্যে মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন। বর্তমানে চার আসামিই কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে বলেও জানান তিনি। এ বিষয়ে পিপি বলেন, ‘আমরা আমাদের মতো কাজ করে যাব।’অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও ২৯ নভেম্বর শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনিও জানান, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার পৃথক আদালতে অনুষ্ঠিত হবে।যেভাবে হত্যার শিকার হয় অপ্রতিমপরিবারের তথ্য অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। ওই দিনই তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তার বাবা।পুলিশের তদন্তে উঠে আসে, অপ্রতিমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই তাকে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। ফোন ছিনিয়ে নিতে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।অভিযোগপত্রে চারজনের নামপুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়। এ ছাড়া তুহিনের বাসা থেকে অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে চারজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়াম।তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।তবে অভিযোগপত্রে আনা অভিযোগের সত্যতা এবং আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে। আগামী ২৯ নভেম্বরের অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটতে যাচ্ছে।

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর, দুই আদালতে হবে চার আসামির বিচার